ডেস্ক রিপোর্ট : মসজিদুল হারাম এবং হজের পবিত্র স্থানগুলোতে অনুমতি ছাড়া প্রবেশ করলে গুনতে হবে ১০ হাজার রিয়াল জরিমানা । যা বাংলাদেশি টাকায় দুই লাখ ২৫ হাজারের একটু বেশি। এই আদেশ আজ সোমবার (৫ জুলাই) থেকে শুরু হয়ে হজ শেষ না হওয়া পর্যন্ত চলবে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজের পবিত্র স্থানগুলোর মধ্যে বিশেষ করে মিনা, মুজদালিফাহ ও আরাফাতের ময়দানে অনুমতি ছাড়া কেউ প্রবেশের চেষ্টা করলে এই জরিমানা করা হবে। আর কেউ যদি দ্বিতীয়বার জরিমানার শিকার হন, তাহলে তাকে দ্বিগুণ জরিমানা করা হবে বলে জানানো হয়।
সকল নাগরিক ও বাসিন্দাকে চলতি বছরের হজের বিষয়ে জারি করা নির্দেশাবলী পালনের আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা কর্মীরা বিধিনিষেধ লঙ্ঘন রোধ করতে গ্র্যান্ড মসজিদ ও হজের পবিত্র স্থানগুলোতে যাওয়ার সড়কগুলোতে দায়িত্ব পালন করবেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র: আরব নিউজ