মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

অবশেষে বিয়ে করলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

 

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন অবশেষে বিয়ে করলেন। করোনাভাইরাস মহামারি আর অফিসে কাজের চাপের কারণ তিনবার তার বিয়ে পিছিয়ে যায়। এবার তিনি বিয়ে করেছেন তার প্রেমিক বো টেংবার্গকে। খবর দ্যা হিন্দু।

৫৫ বছর বয়সী বো একজন চলচ্চিত্র নির্মাতা। দক্ষিণ পূর্ব ডেনমার্কের মোন দ্বীপের মধ্যযুগীয় মেগলবাই চার্চে তিনি বিয়ে করেছেন ৪২ বছর বয়সী মেটে ফ্রেডেরিকসেনকে। ফ্রেডেরিকসেন তার ফেসবুক পেজে শেয়ার করেছেন বিয়ের ছবি।

একটি ড্যানিশ ট্যাবলয়েড জানিয়েছে, অল্প কয়েকজন অতিথি বিয়েতে আমন্ত্রিত হয়েছিলেন, ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পোল নিরাপ রাসমুসেন।

গত বছর ২৭ জুন ডেনমার্কের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ফ্রেডেরিকসেন। তিনি দ্বিতীয় নারী, যিনি ডেনমার্কের প্রধানমন্ত্রী হয়েছেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD