বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

অ্যান্টিভাইরাস ভুয়া বুঝবেন কীভাবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

স্মার্টফোনের এমন দুরন্ত সময়ের যুগে নিত্যনতুন অ্যাপ ডাউনলোডের প্রয়োজন হয়। আবার সুরক্ষার জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড করেন অনেকে। এটি ফোনে ডাউনলোড করার সময়ে ফেক থার্ড পার্টি অ্যাপ বা ছদ্মবেশী অ্যান্টিভাইরাস সফটওয়্যার কিনা, তা বুঝতে হলে কিছু কৌশল রপ্ত করতে হবে।

সবার আগে যে অ্যাপ ডাউনলোড করতে চাইছেন, তার ডেভেলপারের নাম খোঁজখবর করবেন। অনেক সময়ে কোনো অ্যাপ সার্চ করার ক্ষেত্রে একই নামের কয়েকটি সদৃশ অ্যাপ সামনে আসে। সে ক্ষেত্রে কোনো অ্যাপের নাম ও ডেসক্রিপশন ঠিকঠাক জেনে নেওয়া খুব জরুরি। অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ডাউনলোডের আগে তার রিভিউ, রেটিং ও ডাউনলোড কাউন্ট মিলিয়ে নিলে সম্ভাব্য ধারণা পাওয়া যাবে। কোন অ্যাপ কবে প্রকাশ হয়েছে, তাও জেনে নেওয়া প্রয়োজন।

অ্যাপ ডাউনলোডের আগে অবশ্যই স্ক্রিনশট যাচাই করে নিতে হবে। আর সন্দেহের কিছু নজরে এলেই ওই অ্যাপ থেকে দূরে সরে যেতে হবে।

বুঝতে হবে অ্যাপ নিজস্ব ডিভাইসে কী ধরনের পারমিশন চাইছে, এটি যাচাই করেও নকল অ্যাপ শনাক্ত করা যাবে। অনেক অ্যাপ প্রয়োজন ছাড়াই ক্যামেরা, অডিও, লোকেশন, ফোনকল বা অন্য যে কোনো পারমিশন চাইলে বুঝতে হবে, তা নকল অ্যাপ।

কারণ, এসব অ্যাপ দিয়ে সাইবার প্রতারণার আশঙ্কা রয়েছে। গুগল প্লে প্রটেক্টের সহায়তায় অ্যাপ ও ডিভাইসকে ম্যালওয়্যারের হুমকি থেকে সুরক্ষিত করা সম্ভব। প্রথম ধাপে প্লে স্টোর অ্যাপে প্রোফাইল আইকন থেকে প্লে প্রটেক্টে ট্যাপ করতে হবে। সেটিংসে প্লে প্রটেক্ট দিয়ে স্ক্যান অ্যাপ সক্রিয় করতে হবে। ডিভাইস ভেরিফাই সার্টিফায়েড করে নিতে পারেন। এ জন্য গুগল প্লে স্টোর অ্যাপের ওপরের ডানদিকে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। সেখানে সেটিংস থেকে ডিভাইসটি প্লে প্রটেক্ট সার্টিফায়েড কিনা, যাচাই করতে হবে। অচেনা কোনো অ্যাপে প্রচুর বানান বা ব্যাকরণগত ভুল খুঁজে পেলে তা নকল অ্যাপ– এমন শঙ্কা পরীক্ষা করে নিতে হবে। কারণ, কোনো সুদক্ষ ডেভেলপার এমন ভুল কখনোই করবে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD