শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

আইসিইউতে ভর্তি রিজভী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ও অক্সিজেন লেভেল কমে যাওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

তিনি বলেছেন, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকার জন্য অক্সিজেনের লেভেল কমে যাওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ইনজেকশন দেয়া হয়েছে তাকে। কিছুক্ষণ পর অক্সিজেনের লেভেল আরও কমে গেলে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়েছে।

উল্লেখ্য, রুহুল কবির রিজভী ক’দিন ধরে জ্বরে ভোগার পর গত ১৬ মার্চ করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বেসরকারি হাসপাতাল স্কয়ারে ভর্তি করা হয় তাকে। বুধবার (৩১ মার্চ) তৃতীয়বারের মতো পরীক্ষায় করোনা পজিটিভ আসে তার। বর্তমানে ওই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD