শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামে বালু মহলের আধিপত্য নিয়ে বিরোধের জেরে এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আমিরুল ইসলাম (২৮) সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামের মুন্তাই প্রামানিকের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

আমিরুলের আত্মীয় ও ভাঁড়ারা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সুলতান হোসেন জানান, দীর্ঘদিন ধরে আমিরুল তার সাথেই রাজনীতি করতো। এলাকার বালু মহলের আধিপত্য নিয়ে ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যানের সাথে তাদের বিরোধ চলছিল। রাত ৯টার দিকে আমিরুল বাড়ি থেকে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা চারদিক থেকে তাকে ঘিরে পরপর ৩ থেকে ৪টি গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসিম শেখ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD