শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

আটকেপড়াদের আনতে আরো বিশেষ ফ্লাইট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২০

করোনা পরিস্থিতিতে ভারতে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে দেশটির দিল্লি, কলকাতা ও মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশ মিশনের সহযোগিতায় আগামী সপ্তাহে আরো চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, কলকাতা থেকে ১০ মে, দিল্লি থেকে ১৪ মে, মুম্বাই থেকে ১২ মে ও বেঙ্গালুরু থেকে ১৩-১৫ মের মধ্যে চারটি ফ্লাইটে বাংলাদেশি নাগরিকরা দেশে ফিরতে পারবেন।

বাংলাদেশ বিমানের এসব ফ্লাইটের তারিখ সামান্য পরিবর্তিত হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অন্যদিকে যাত্রী সংখ্যা ও অনুমোদনপ্রাপ্তি সাপেক্ষে আগামী ৮-১০ মে, ১৩ ও ১৪ মে চেন্নাই থেকে ইউএস-বাংলা ৫টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। আগ্রহীদের যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশন জানিয়েছে, মঙ্গলবার আরও ১২৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD