মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের আপত্তিতে সুদানের কাছে পাকিস্তানের সমরাস্ত্র বিক্রি স্থগিত মার্কিন নৌ-অবরোধ সরাতে পাকিস্তানের দৌড়ঝাঁপ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের যে সিনেমা দিয়ে সালমানকেও পারিশ্রমিকে ছাড়িয়ে যান মাধুরী সিলেট থেকে ঢাকা এলেও জায়গা হয়নি মোসাদ্দেকের, খেলবেন বিসিএল উল্টো ‘রথে’ বাফুফে সভা পাকিস্তানে পৌঁছালো অন্তত ৬টি মার্কিন সামরিক উড়োজাহাজ বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের ট্রাম্প বললেন ভ্যান্স পাকিস্তানের পথে, সূত্র বলছে তিনি যুক্তরাষ্ট্রেই ১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে : হামিদুর রহমান আযাদ

আটকে পড়া বাংলাদেশিদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় পররাষ্ট্রবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

রুমন বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। ইরানের ঘটনার কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশিরা কী অবস্থায় আছে সে, সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ-খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এ ঘটনার কারণে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক অনেক ফ্লাইট বাতিল হওয়ায় প্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে।

এদিকে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল করার বিষয়ে প্রধানমন্ত্রী সর্বাক্ষণিক তদারিক করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানমন্ত্রী ও প্রতমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমানবন্দরে অবস্থান করছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী এ কাজে সর্বাক্ষণিক নিয়োজিত রয়েছেন।

সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিসে আসেন। দিনের কর্মসূচি অনুযায়ী দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলায় একটি কর্ম পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বেরিয়ে এসে আসাদুল হাবিব দুলু বলেন, ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

পরে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীও দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD