বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

আট দিনে প্রবাসীদের আয় বেড়েছে ২১ শতাংশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

চলতি ডিসেম্বর মাসের প্রথম আট দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১০০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১২ হাজার ২৯৭ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে সোমবার (৮ ডিসেম্বর) এক হাজার ৫৯৮ কোটি ২০ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, গত বছরের ডিসেম্বরের প্রথম আট দিনে প্রবাসী আয় এসেছিল ৮৩ কোটি ১০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ২০ শতাংশ।

এদিকে চলতি বছরের ১ জুলাই থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে এক হাজার ৪০৪ কোটি ৬০ হাজার ডলার। গত বছরের ১ জুলাই থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল এক হাজার ১৯৬ কোটি ৯০ লাখ ডলার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD