শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

আবারও বন্ধ ঘোষণা আল-আকসা মসজিদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মুসলমানদের ধর্মীয় তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার দ্বিতীয় দফা প্রাদুর্ভাবের কারণে শুক্রবার থেকে এটি বন্ধ থাকবে বলে মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে।

আরব নিউজ জানিয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মসজিদের ওয়াকফ কর্তৃপক্ষ জরুরি বৈঠকে বসেন। শুক্রবার বিকেল (১৮ সেপ্টেম্বর) থেকে তিন সপ্তাহের জন্য মসজিদ ও এর সংলগ্ন এলাকায় প্রার্থণাকারীদের প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ওয়াকফ কমিটির সদস্য হাতিম আব্দেল কাদের বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা আশা করি নাগরিকরা তাদের স্বাস্থ্য ও কল্যাণের স্বার্থে প্রক্রিয়াটি বুঝতে পারবেন।’

তিনি জানান, মসজিদে আজান দেওয়া বন্ধ হবে না। কেবলমাত্র ওয়াকফের কর্মীরা মসজিদে নামাজ আদায় করতে পারবেন।

করোনা মহামারিকালে এই নিয়ে দ্বিতীয় দফায় বন্ধ ঘোষণা করা হলো আল-আকসা। গত মার্চে প্রথম দফায় মসজিদটি বন্ধ ঘোষণা করা হয়েছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD