বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আবারও বাড়ছে ভোজ্যতেলের দাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে দেশে আবারও বাড়ছে ভোজ্যতেলের দাম। ইতিমধ্যে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন কয়েক দিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে প্রতি লিটারে সয়াবিন তেলের দাম ১৩ টাকা বৃদ্ধির অনুমতি চেয়েছে।

মঙ্গলবার (২৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এএইচএম সফিকুজ্জামান ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম অনেক বাড়তি। আমদানিকারকরা রমজানেই লিটারে ৫ টাকা দাম বৃদ্ধি করতে চেয়েছিল। কিন্তু ঈদ ও করোনার কথা বিবেচনা করে আমরা তখন ২ টাকা বৃদ্ধি করেছি। এখন নতুন করে আবার দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে তারা (আমদানিকারকরা)। আমরা বিষয়টি বিশ্লেষণ করে দেখছি। বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার ব্যবসায়ীদের ডেকেছেন। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

এর আগে রমজানে খোলা সয়াবিন তেল ২ টাকা বাড়িয়ে এক লিটারের দাম ১১৯ টাকা নির্ধারণ করে দেয় সরকার। আর ১ লিটারের বোতল ১৪১ ও ৫ লিটারের বোতল ৬৭০ টাকা নির্ধারণ করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD