শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

আসুন পিআর বাদ দিয়ে সবাই একত্রিত হয়ে নির্বাচন করি: মির্জা ফখরুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মির্জা ফখরুল বলেন, জনগণ নির্বাচন চায়, ভোট দিতে চায়, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, জনগণ নির্বাচনে বিষয়ে কোনো আপস করবে না। আসুন পিআর বাদ দিয়ে সবাই একত্রিত হয়ে নির্বাচন করি। যে জয়ী হবে সে সরকার গঠন করবে। আর বাকিরা সবাই তাদের সহযোগিতা করবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দানারহাটে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ দেশের মালিক জনগণ, জনগণ সিদ্ধান্ত নেবে পিআর হবে কিনা।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা পুরোপুরি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে পুরো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করবে বিএনপি।

প্রতিদিন আন্দোলন আর আন্দোলন, ঢাকা শহরে চলা যায় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই দুর্বল সরকারকে আন্দোলন দিয়ে ব্যতিব্যস্ত করার কোনো মানে হয় না। তারা এটা করছে, কারণ তাদের উদ্দেশ্য একটাই নির্বাচন যেন না হয়।

এ সময় বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম আজাদের সভাপতিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহসভাপতি ওবায়ব্দুল্লাহ মাসুদ, সদর উপজেলার সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD