শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

আ.লীগের উপ-কমিটি থেকে অ্যাটর্নি জেনারেল বাদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

রাজনৈতিক সমালোচনার মুখে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরীকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটিতে সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নয়, সুপ্রীম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ও একজন আইনজ্ঞ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দলের বিভাগীয় উপ কমিটিগুলোতে কিছু বিশেষজ্ঞ সদস্য রাখার বিধান রয়েছে। এ ধরনের বিশেষজ্ঞ সদস্য দলের প্রাথমিক সদস্য নাও হতে পারেন। উপ-কমিটিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আমরা দেশের সংবিধান ও প্রচলিত আইন, বিধি-বিধান ও প্রথা অনুসরণ করেছি। এতে আইন ও প্রচলিত প্রথার কোনো ব্যত্যয় ঘটেনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা লক্ষ্য করেছি, অনেকে এ বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা দিয়ে আওয়ামী লীগের উপ-কমিটিকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। অ্যাটর্নি জেনারেল পদ নিয়েও তারা সংবিধান ও আইনের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিচ্ছেন এবং মনগড়া কথা বলছেন, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটিকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখা এবং জনমানসে অ্যাটর্নি জেনারেল পদ নিয়েও যাতে বিতর্কের সৃষ্টি না হয় সেজন্য বিশেষজ্ঞ সদস্য হিসেবে অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনের পরিবর্তে সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD