শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

ইরানে আবারও ইসরায়েলি হামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

ইরানে আবার হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চলে এ হামলা চালানো হয়েছে।

সোমবার ( ১৬ জুন) ফারস নিউজ এজেন্সির বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, পশ্চিম তেহরানের একটি সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। ইসরায়েল এ অঞ্চলে সামরিক ঘাঁটিকে নিশানা করে এ হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের গণমাধ্যমও পূর্বাঞ্চলে বিস্ফোরণের খবর জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী রাজধানীর কিছু অংশে হুমকি দেওয়ার পর এ হামলা হয়েছে।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরানের বাসিন্দারা শিগগিরই এ হামলার মূল্য দেবে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান রাতভর ১০০টিরও কম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এর মধ্যে মাত্র সাতটি ইসরায়েলে আঘাত হেনেছে।

সামরিক এক মুখপাত্র জানান, ইসরায়েল ইরানের ওপর আকাশে আধিপত্য অর্জন করেছে এবং ইরানের এক-তৃতীয়াংশেরও বেশি সারফেস-টু-সারফেস ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

রয়টার্স জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের সকলে বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন।

এদিকে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে গঠিত আন্তর্জাতিক চুক্তি ‘নন-প্রোলিফারেশন ট্রিটি (এনপিটি)’ থেকে সরে যাচ্ছে ইরান। সোমবার (১৭ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এনপিটি চুক্তি থেকে বের হয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD