শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

ইরানে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার’ পরিকল্পনা ট্রাম্পের!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা স্থগিত করা হয়। আলোচনার মাধ্যমে সমঝোতার সম্ভাবনা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে নতুন করে আলোচনা সোমবার বিকেল থেকেই শুরু হবে। তিনি বলেন, ‘আমরা যখন চাই, তখনই অভিযান চালাতে প্রস্তুত। কিন্তু আমি মানুষ হত্যা করতে চাই না।’

‘হামলার প্রস্তুতি সম্পন্ন ছিল’
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। ইরানও সম্ভাব্য হামলার পরিধি সম্পর্কে অবগত ছিল।

তিনি আরও বলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশ হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল। তাদের বিশ্বাস ছিল, আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে।

এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেও ট্রাম্প বলেন, সম্ভাব্য একটি সমঝোতার কাঠামো তৈরি হওয়ায় হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে।

তবে সোমবারের আলোচনায় কারা অংশ নেবেন বা কোথায় বৈঠক অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য দেননি ট্রাম্প।

তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক কর্মসূচি—দুই ইস্যুতেই সমঝোতার সম্ভাবনা রয়েছে।

ইরানের পাল্টা প্রতিক্রিয়া
ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান স্থগিত করার কোনো অনুরোধ জানায়নি তেহরান। ট্রাম্পের বক্তব্যকে তারা ‘নতুন একটি মিথ্যা’ বলে অভিহিত করেছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে ওমানের মধ্যস্থতায় চলা আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সূত্র: বিবিসি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD