বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

ইলিশের দামে কিছুটা স্বস্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম কেজিতে কমেছে দুই থেকে তিনশ টাকা। খুচরা বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ১৮০০ টাকা। দাম কমায় কিছুটা স্বস্তিতে ক্রেতারা।

বুধবার (২৩ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ী ও কারওয়ান বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

ক্রেতারা বলছেন, দাম আরও কমবে বলে মনে হচ্ছে। ইলিশ মাছ বেশি থাকলেও ব্যবসায়ীরা এখনও খুব বেশি দাম কমায়নি। দাম বেশি চাওয়ায় আগে ইলিশ কেনা হয়নি। এ মৌসুমে আজ প্রথম কিনলাম।

আবু বকর নামে এক ক্রেতা জানান, দরদাম না মেলায় ইলিশ না কিনেই ফেরত যাচ্ছি। দাম আরেকটু কমার অপেক্ষায় আছি।

বিক্রেতারা বলছেন, ইলিশ মাছের দাম আগে থেকে কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি মাছের দাম ছিল ১৮০০ থেকে ১৯০০ টাকা পর্যন্ত। ইলিশের দাম কমায় ক্রেতারা কিনছেনও বেশি।

মৎস্য কর্মকর্তারা বলছেন, সাগর উত্তাল থাকায় এ মৌসুমের শুরুতে জেলেদের জালে সেভাবে ইলিশ ধরা পড়েনি। তাই সাগরে এখন তেমন ইলিশ পাওয়া না যাচ্ছে না। তবে, কিছু দিনের মধ্যে ইলিশে ভরে উঠবে জেলেদের জাল।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চাঁদপুর নদী কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা গতবছর জানিয়েছিলেন, পানিতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য উপাদান থাকায় বাংলাদেশে ২০২২ সালে ইলিশের রেকর্ড উৎপাদন হয়েছিল। আগামীতে জাটকার সুরক্ষা দিতে পারলে ইলিশ উৎপাদন সকল রেকর্ড ছাড়াবে।

উল্লেখ্য, ইলিশ মাছের প্রজনন বৃদ্ধির জন্য প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরা বন্ধ রাখা হয়। এরপর থেকেই ইলিশ ধরার মৌসুম শুরু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD