শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

ইসরায়লে ভয়ঙ্কর আঘাত হানবে ইরান, সতর্ক করল চীন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষিতে চীন তাদের নাগরিকদের ইসরায়েল ত্যাগ করতে বলেছে।

মঙ্গলবার (১৭ জুন) চীনের ইসরায়েল দূতাবাস এক বিবৃতিতে জানায়, “নিজের নিরাপত্তা নিশ্চিত করে চীনা নাগরিকদের যত দ্রুত সম্ভব স্থলপথে ইসরায়েল ত্যাগ করা উচিত।”

বিবৃতিতে আরও বলা হয়, যারা ইসরায়েল ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের জর্ডানের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

গত সপ্তাহে ইসরায়েল ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ময়কর বিমান হামলা চালায়। তারা বলেছে, এসব হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম থামানো, যদিও তেহরান বারবার তা অস্বীকার করে এসেছে।

এই হঠাৎ যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের হামলায় চলমান পারমাণবিক আলোচনা থেমে গেছে বলে জানা যায়।

চীনা দূতাবাস আরও জানায়, “সংঘাত দিন দিন বাড়ছে। অনেক বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে, সাধারণ মানুষের প্রাণহানি বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে।”

চীন চাইছে তাদের নাগরিকরা যেন কোনো রকম বিপদে না পড়ে। তাই পরিস্থিতির অবনতি হওয়ার আগেই ইসরায়েল ত্যাগের পরামর্শ দিচ্ছে তারা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD