রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইসলামী রাজনীতি নিষিদ্ধ করছে অস্ট্রিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রিয়া। গত সপ্তাহে ভিয়েনায় সন্ত্রাসী হামলার পর দেশটির ডানপন্থি সরকার এই পদক্ষেপ নিতে যাচ্ছে বলে বুধবার জানানো হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, অস্ট্রিয়া সরকার যেসব সিদ্ধান্ত নিতে যাচ্ছে তার মধ্যে রয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড নির্ধারণ, সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে শাস্তিপ্রাপ্তরা কারাগার থেকে মুক্তি পেলে তাদের ওপর ইলেকট্রনিক্স নজরদারি এবং ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত ও রাজনৈতিক চরমপন্থামূলক কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে সাব্যস্ত করা।

বুধবার চ্যান্সেলর সেবাস্তিয়ান কার্জ জানিয়েছেন, ‘চরমপন্থার’ সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া সংস্থা বা মসজিদগুলো বন্ধ করে দেওয়া এবং অনলাইন প্ল্যাটফর্মে সম্ভাব্য সহিংস কর্মকাণ্ডের ইঙ্গিত পেলে জনসাধারণ যাতে অভিযোগ করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এছাড়া মসজিদের ইমামদের কেন্দ্রীয়ভাবে রেজিস্ট্রেশনের আওতায় রাখা হবে।

মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের পর তিনি বলেছেন, ‘রাজনৈতিক ইসলামের পেছনে যে আদর্শ রয়েছে তার বিরুদ্ধে লড়াই করতে আমরা ‘রাজনৈতিক ইসলাম’ দণ্ডমূলক অপরাধ হিসেবে চিহ্নিত করেছি ; যাতে যারা সন্ত্রাসী নয় কিন্তু এর ভিত্তি তৈরি করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD