শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

ইসি গঠনে ১০ জনের নাম প্রস্তাবনা আওয়ামী লীগের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার গঠনে সার্চ কমিটির কাছে ১০ সদস্যের নাম প্রস্তাবনা করেছে আওয়ামী লীগ।

শুক্রবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আওয়ামী লীগের পক্ষে নাম প্রস্তবনা জমা দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

ড. সেলিম মাহমুদ গণমাধ্যমকে জানান, সিলগালা খামে করে তালিকা জমা দেয়া হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনা এবং সভাপতিমণ্ডলীর সদস্যদের সিদ্ধান্তে নামের তালিকা করা হয়েছে। তারা শুধু বার্তাবাহক হিসেবে চিঠি জমা দিয়েছেন। তালিকায় কাদের নাম আছে তা জানেন না বলেও জানান তিনি।

এ সময় সেলিম মাহমুদ বলেন, বিএনপি নামের তালিকা না দিলেও সার্স কমিটি প্রশ্নবিদ্ধ হবে না। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় আওয়ামী লীগ। তবে শেষ মুহুর্তে তারা প্রস্তাব দিবেন বলেও আশা করেন আওয়ামী লীগের নেতারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD