শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঈদুল আজহা ৩১ জুলাই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২০

চাঁদ দেখা সাপেক্ষে মাসখানেক পরই বিশ্বব্যাপী পালিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সেই হিসাবে আগামী ৩১ জুলাই ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে ২১ জুলাই জিলকদ মাসের চাঁদ উঠতে হবে।

আর যদি ২২ জুলাই জিলকদ মাসের চাঁদ উঠে, তাহলে ১ আগস্ট যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এ বিষয়ে আগামী ২১ জুলাই সন্ধ্যায় পবিত্র হজের মাস জিলহজ গণনা শুরু ও পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করতে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির ওই সভায় পবিত্র ঈদের দিন নির্ধারিত হবে। অবশ্য টাইমঅ্যান্ডডেট ডটকমের হিসাব অনুযায়ী, বাংলাদেশে ৩১ জুলাই শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

জানা গেছে, আগামী ২১ জুলাই মোতাবেক ২৯ জিলকদ রোববার সন্ধ্যায় পবিত্র হজের মাস জিলহজ গণনা শুরু ও পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করতে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক বসবে। সেদিন যদি আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়, তাহলে ২২ জুলাই থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে এবং ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা।

যদি ২১ জুলাই মোতাবেক ২৯ জিলকদ সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যায়, তাহলে ২৩ জুলাই থেকে পবিত্র জিলহজ মাস শুরু হবে। সেক্ষেত্রে ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD