মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুষের টাকা দিয়ে আমি পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

ঈদ কেনাকাটায় নিউমার্কেট-এলিফ্যান্ট রোডে উপচে পড়া ভিড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
ঈদ কেনাকাটায় নিউমার্কেট-এলিফ্যান্ট রোডে উপচে পড়া ভিড়

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন শপিংমলে ক্রেতাদের ভিড় বেড়েছে। বিশেষ করে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেট এলাকায় কেনাকাটার জন্য মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ক্রেতার চাপে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত যেতে প্রতিটি গাড়িকে অন্তত ৩০–৩৫ মিনিট সময় ব্যয় করতে হচ্ছে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এলিফ্যান্ট রোড–নিউমার্কেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

আরও দেখা গেছে, ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে ইতোমধ্যে জমে উঠেছে রাজধানীর অন্যতম ব্যস্ত এই পোশাক বিপণিবিতান এলাকা। বিভিন্ন শপিংমল, মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো।

বিশেষ করে পোশাক, জুতা, প্রসাধনী ও শিশুদের সামগ্রীর দোকানগুলোতে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। রঙিন বাতিতে সাজানো হয়েছে এসব শপিংমল ও বিপণি বিতানগুলো।

সন্ধ্যার পর থেকেই নিউমার্কেট এলাকার প্রধান সড়ক, গাউসিয়া মার্কেট, এলিফ্যান্ট রোড ও আশপাশের অলিগলিতে মানুষের ভিড় বাড়তে থাকে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন। আবার কেউ কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD