শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান

ঋণ বিতরণ সন্তোষজনক নয়, ১৮ ব্যাংককে চিঠি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

শিল্প ও সেবাখাতের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ সন্তোষজনকভাবে না করার কারণ জানতে চেয়ে ১৮টি ব্যাংককে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ব্যাংকগুলোর কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ কেন সন্তোষজনক নয়, তা তিন কর্ম দিবসের মধ্যে জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে।

করোনা ভাইরাসের ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে ২৩ এপ্রিল সরকার শিল্প ও সেবাখাতের জন্য ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে এ ঋণ বিতরণের কথা থাকলেও পরবর্তীকালে অর্থের যোগান দিতে বাংলাদেশ ব্যাংক ১৫ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে।

তহবিলের আওতায় ব্যাংকগুলো ২০ হাজার ৫৭ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে প্যাকেজের পুরো অর্থ বিতরণ করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ১৮টি ব্যাংক তহবিলে থেকে নামমাত্র ঋণ বিতরণ করেছে বলে জানা গেছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD