বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক হারানো, চুরি ও নষ্ট পাসপোর্ট ইস্যুতে নতুন পরিপত্র জারি গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার আমেরিকা ইজ ব্যাক—ট্রাম্প

এইচএসসির ফল মিলবে ঘরে বসে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : ২০২০ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফল পেতে শুরু হয়েছে প্রি-রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের ফলে ফল প্রকাশের দিনে ঘরে বসেই শিক্ষার্থীরা ফল সংগ্রহ করতে পারবেন। গত বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে প্রি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে টেলিটক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে। প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নাম দিয়ে স্পেস দিয়ে রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।

গত ২৯ ডিসেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, আনুষ্ঠানিকভাবে পরীক্ষা না নিয়ে এইচএসসির ফল প্রকাশ করতে আইনি প্রক্রিয়া হিসেবে অধ্যাদেশ জারি করতে হবে। জানুয়ারির প্রথম সপ্তাহেই অধ্যাদেশ জারির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরীক্ষা ছাড়াই জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল গড় করে প্রকাশ করা হবে গত বছরের এইচএসসির ফলাফল। অধ্যাদেশ জারির পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে।

সূত্র : প্রথম আলো

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD