বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

এইচএসসি পরীক্ষার ঘোষণা আসছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বৃদ্ধি হচ্ছে কিনা, স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা এবং করোনাকালীন শিক্ষা ব্যবস্থা নিয়ে সামগ্রিক আলোচনা করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে দেশের করোনার সার্বিক পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর ঘোষণা দিতে পারেন। আর এইচএসসি পরীক্ষা নিয়ে করণীয় কী হতে পারে সে বিষয়েও শিক্ষামন্ত্রীর ঘোষণায় জানা যাবে।

এদিকে করোনাকালীন শিক্ষা ব্যবস্থা বিষয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে ঘোষণা দেবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

উল্লেখ্য, মহামারির কারণে কয়েক দফা বাড়িয়ে গত ১ সেপ্টেম্বর থেকে আগামী ০৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে।
লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD