শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

একই দিনে দেশে মুক্তি পাবে হলিউডের দুই সিনেমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

হলিউডের সিনেমার দর্শকদের জন্য সময়টা বেশ ভালোই যাচ্ছে। গেল কয়েক সপ্তাহ ধরে তাবৎ দুনিয়া মেতে আছে ‘বার্বি’ এবং ‘ওপেনহেইমার’ নিয়ে।

দর্শকমুখরিত সিনেমা হলগুলোতে যেন উৎসব লেগেছে।
যার রেশ কাটতে না কাটতে বাংলাদেশের দর্শকদের জন্য আবারও এসেছে নতুন সিনেমার খবর।

আগামী ১১ আগস্ট একসঙ্গে দু’টি হলিউডের সিনেমা মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। একটি সায়েন্স ফিকশন অ্যাকশনধর্মী ‘মেগ ২: দ্য ট্রেঞ্চ’, অন্যটি অ্যানিমেশন সিনেমা ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস: মিউট্যান্ট মেহেম’।

দু’টি সিনেমাই সিক্যুয়েল। রক্তপিপাসু ভয়ঙ্কর হাঙরের তাণ্ডব নিয়ে নির্মিত ‘মেগ ২: দ্য ট্রেঞ্চ’ পরিচালনা করেছেন বেন হুইটলি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় হলিউড তারকা জেসন স্ট্যাথাম।

অন্যদিকে, জনপ্রিয় কমিক চরিত্র নিয়ে ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস: মিউট্যান্ট মেহেম’ পরিচালনা করেছেন জেফ রো। ভিন্ন ভিন্ন ঘরানার সিনেমা দু’টি দর্শকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD