শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের ‘আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? গাজায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ‘নজিরবিহীন’ সংকট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

একদিনে ২৬ কোটি টাকার দুধ-ডিম বিক্রি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

করোনা সংকটে সারাদেশের খামারিদের উৎপাদিত দুধ, ডিম ও পোল্ট্রি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সোমবার (২৭ এপ্রিল) প্রাণিসম্পদ দফতরসমূহের তত্ত্বাবধানে আট বিভাগের ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে ২৬ কোটি ৭২ লাখ ৫৫ হাজার ৪৭৬ টাকার দুধ, ডিম ও পোল্ট্রি মুরগি বিক্রি করা হয়েছে।

মন্ত্রণালয়ের আওতাধীন জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দফতরগুলোর মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন জানিয়েছেন, এর মধ্যে ২৪ লাখ ১০ হাজার ৮৮১ লিটার দুধ, ১ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ২৮৯টি ডিম এবং ১৫ লাখ ৮৬ হাজার ৬ ৬২টি পোল্ট্রি মুরগি বিক্রি করেছেন খামারিরা। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রাণিসম্পদ অধিদফতরে স্থাপিত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২২ এপ্রিল দেশের প্রান্তিক পর্যায়ের চাষি, খামারি এবং উদ্যোক্তাদের উৎপাদিত মাছ, দুধ, ডিম ও পোল্ট্রি মুরগি সরবরাহ ও বাজারজাত করার উদ্যোগ নিতে সব জেলা ও উপজেলায় কর্মরত মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের নির্দেশনা দেয় মন্ত্রণালয়। করোনা পরিস্থিতিতে বাজারজাতকরণ সংকটে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত উৎপাদক, খামারি ও উদ্যোক্তাদের কথা মাথায় রেখে এবং ভোক্তাদের প্রাণিজ পণ্য প্রাপ্তির চাহিদা বিবেচনা করে এ নির্দেশনা প্রদান করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, উদ্যোক্তা ও খামারিদের সহযোগিতায় স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এ উদ্যোগ গ্রহণের জন্য বলা হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD