সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

এক মাসের মধ্যেই বিদ্যুৎ সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি সংকটে বিশ্ব একটি বড় বিপর্যয়ে পড়েছে। তাই এক মাসের মধ্যেই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, এ জ্বালানি বিপর্যয়ের প্রভাব বাংলাদেশেও পড়েছে। দেশে কলকারখানা বেড়েছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের চাহিদা বেড়েছে। তাই বিদ্যমান সংকট মোকাবিলায় সবাইকে সাশ্রয়ী হতে হবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো. ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজি মো. মুজিবুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসরারুল হাসান আসু। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন সভাটি সঞ্চালনা করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD