রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

এবার বাংলাদেশ থেকে হজ করবেন ১ লাখ ২৭ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার জন হজ পালন করবেন বলে জানিয়েছেন, ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, হজযাত্রীদের ডলার সংকট তৈরি হওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি। তবে সংকট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিনি এ কথা বলেন। আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের এ অধিবেশন হয়। ধর্মপ্রতিমন্ত্রী বলেন, অনেক রাষ্ট্র এরই মধ্যে ডলার সংকটে পড়েছে। বাংলাদেশ এখনো স্থিতিশীল অবস্থায় রয়েছে। হজযাত্রীদের বিষয়ে প্রধানমন্ত্রী সজাগ রয়েছেন। তারা আল্লাহর মেহমান, তাই তাদের যেন কোনো সংকট না হয় সে জন্য আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
পাঠ্য বইয়ের ধর্ম নিয়ে অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, যদিও বিষয়টি আমার নয় তবুও বলছি, ইতোমধ্যে আমাদের মিটিং হয়েছে, সেখানে দুটি কমিটি করা হয়েছে। কমিটির কাজের পর সংযোজন কিংবা বিয়োজন করার সুযোগ রয়েছে। আশা করছি এর প্রতিফলন ঘটবে।
মো. ফরিদুল হক খান বলেন, দেশে অযথা স¤প্রীতি নষ্ট করার একটা পথ তৈরি হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন এলে এগুলো হয়। এ সব করার সুযোগ দেওয়ার সময় নেই। যে কথা আপনারা বলছেন ইতোমধ্যে সেই কাজ আমরা সমাধানের চেষ্টা করছি।###

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD