রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

এবার হজ করতে গেলে মানতে হবে যেসব শর্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে বিরাজ করছে করোনা আতঙ্ক। মহামারি করোনার এই আবহে ২০২১ সালের হজ প্রোটোকল ঘোষণা করেছে সৌদি আরব। এ বছরের হজ প্রোটোকলে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে এ বছর শুধু ১৮-৬০ বছর বয়সীরা হজে অংশ নিতে পারবেন।

হজে অংশগ্রহণকারীদের সৌদি আরবে অবতরণের কমপক্ষে এক সপ্তাহ আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের প্রক্রিয়া শেষ করতে হবে। এ ছাড়া সৌদিতে অবতরণের ৭২ ঘণ্টা আগে করা করোনাভাইরাসের পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও সঙ্গে রাখতে হবে।

এ ছাড়া সৌদিতে পৌঁছানোর পর হজ যাত্রীদের ৭২ ঘণ্টা কোয়ারেন্টিনে থাকতে হবে। সেখানে আবারও তাদের পিসিআর টেস্ট করা হবে। সেই টেস্টে নেগেটিভ রিপোর্ট আসার পর তবেই কোয়ারেন্টিন শেষ হবে।

এ বিষয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসাইন জানান, তারা প্রস্তুতি নিয়ে রাখছেন। তবে এই করোনাকালে সৌদি সরকার বাংলাদেশ থেকে কতজনকে হজ করার অনুমতি দেবে সেটাই এখন দেখার বিষয়।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে সৌদি সরকার ২০২০ সালে বিদেশিদের পবিত্র হজ পালনের অনুমতি দেয়নি। সূত্র : ভয়েস অব আমেরিকা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD