বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

এলপি গ্যাসের নতুন দাম আসছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

ডিজেল ও কেরোসিনের প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে। এবার নতুন বছরের শুরুতেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম নিয়ে সোমবার (৩ জানুয়ারি) ঘোষণা আসছে।

রোববার (২ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকোর ঘোষিত নতুন বছরের জানুয়ারির জন্য সৌদি সিপি অনুযায়ী ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্য সমন্বয়ক সম্পর্কে বাংলাদেশ এনার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশনের নির্দেশনা সোমবার সকালে ঘোষণা করা হবে।

বছরের শুরুতেই এলপিজির দাম কমিয়েছে ভারত। দেশটিতে ১৯ কেজির সিলিন্ডারে ১০২ রুপি কমানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD