সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা গাজায় শিশুদের ঘুড়ি ওড়ানো নিয়ে ইসরাইলের হুমকি সামরিক শক্তিতে তুরস্ক এত শক্তিশালী হলো কীভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প

এশিয়া কাপ ২০২৩ পর্যন্ত স্থগিতের শঙ্কা মানির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে চলতি বছরের এশিয়া কাপ স্থগিত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি। এছাড়া ভারতের অনীহার কারণে ২০২৩ সাল পর্যন্ত এশিয়া কাপ স্থগিত হয়ে যেতে পারে বলেও ইঙ্গিত করেছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চার টেস্টের সিরিজ খেলছে ভারত। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ভারত শেষ ম্যাচে ড্র করলেই উঠে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। লর্ডসে ১৮-২২ জুন মাঠে গড়াবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কাছাকাছি সময়ে শ্রীলঙ্কায় হওয়ার কথা এশিয়া কাপ। গত বছরের এশিয়া কাপ আয়োজন করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু শেষ সময়ে তারা শ্রীলঙ্কার সঙ্গে আসরটি অদল-বদল করে। এরপর গত বছরের সেপ্টেম্বরে আসরটি মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু আইপিএলের কারণে এবং করোনার কথা বলে চলতি বছরের জুন পর্যন্ত আসরটি স্থগিত করা হয়।
জুলাইয়ে তাই টি-টোয়েন্টি ফরম্যাটে আসরটি মাঠে গড়ানোর সম্ভাবনা থাকলেও এহসান মানি টুর্নামেন্টেটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। গতকাল করাচিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে তাহলে ২০২১ সালের এশিয়া কাপের আসর আবার স্থগিত হয়ে যাবে।
পরবর্তী দুই আসরের এশিয়া কাপের কপালেও অনিশ্চয়তা আছে জানিয়ে তিনি বলেন, এমনকি, যা মনে হচ্ছে, খুব সম্ভবত এশিয়া কাপের আসর ২০২৩ সাল পর্যন্ত স্থগিত হয়ে যাবে।
এসময় পিসিবি চেয়ারম্যান চলতি বছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান ক্রিকেটারদের ভিসা জটিলতার সমাধান চান। আইসিসির হস্তক্ষেপ চেয়ে আগামী মাসের মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) থেকে ভিসার ব্যাপারে লিখিত নিশ্চয়তা চেয়েছেন তিনি। তা না হলে, টি-টোয়েন্টি বিশ্বকাপ অন্য কোথায় সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD