শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

এ বছর ৪১ বাংলাদেশি হাজির মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

চলতি বছর হজে গিয়ে গত শুক্রবার পর্যন্ত ৪১ জন বাংলাদেশ হাজির মৃত্যু হয়েছে। এছাড়া সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬ জন হাজি। চলতি বছর হজে গিয়ে চিকিৎসা নিয়েছেন ৩১০ জন হাজি।

শনিবার (২৮ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিনের তথ্য অনুযায়ী এসব তথ্য পাওয়া যায়।

ধর্ম মন্ত্রণালয় জানায়, চলতি বছর হজে সর্বমোট ৪১ জন হাজির মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৩০ জন এবং নারী ১১ জন। মক্কায় মারা গেছেন ১১ জন, মদিনায় ২৬ জন, জেদ্দায় ১২, মিনায় দুইজন আরাফায় একজন। সৌদি আরবের হাসপাতালে বর্তমানে ভর্তিকৃত সর্বমোট ১৬ জন হজযাত্রী রয়েছেন। এদের মধ্যে মক্কায় ১২ জন, মদিনায় তিনজন এবং জেদ্দায় একজন। সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিয়েছেন সর্বমোট ৩১০ জন।

ধর্ম মন্ত্রলণালয়ের তথ্য অনুযায়ী, গত শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোট হাজিদের মধ্যে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ জন। এদের মধ্যে সরকারি মাধ্যমে ৫ হাজার সাতজন এবং বেসরকারি মাধ্যমে ৫১ হাজার ৭৪১ জন। চলতি বছর সরকারী মাধ্যমে হজে গিয়েছিলেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন কোঠা ছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD