বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ওয়ালটনের পর্ষদ সভা ১৯ জানুয়ারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ সভা আগামী ১৯ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হবে।

রোববার (১৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ওইদিন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ৮ টাকা। আর জুলাই থেকে ডিসেম্বর, ২০ পর্যন্ত ছয় মাসে ইপিএস হয়েছিল ২১ দশমিক ৩৪ টাকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD