মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

কক্সবাজারে এমপির বহরের গাড়িচাপায় শিশু নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

কক্সবাজার-০২ ( মহেশখালী -কুতুবদিয়া ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের একটি গাড়ির চাপায় এক শিশু নিহত হয়েছে। এ সময় উত্তেজিত জনতা কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. খালিদ বিন ওয়ালিদ (৮) বদরখালী ইউনিয়নের তেচ্ছিপাড়ার বাসিন্দা আমানুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাতে চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, বিকালে কুতুবদিয়া থেকে চকরিয়ার মগনামা ঘাট হয়ে মহেশখালী ফেরার পথে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরটি বদরখালীর আহমদ কবিরের ঘাট এলাকা অতিক্রম করছিল। এসময় বহরের সাথে থাকা ৩ নম্বর গাড়িটি এক শিশুকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা বহরের কয়েকটি গাড়িতে ভাঙচুর চালালেও সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ সাথে থাকা লোকজনকে স্থানীয়রা নিরাপদ স্থানে সরিয়ে নেয় বলে জানান ওসি।

ওসি বলেন, নিহতের মরদেহ এখনো বদরখালী জেনারেল হাসপাতালে রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD