সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

কক্সবাজার সৈকতের তপ্ত বালুতে আরেক আকর্ষণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে দেশীয় আমের এখনো দেখা মিলেনি। তবে রেংগুয়ে আম এসে হাজির বাজারে। ফাল্গুনের এমন দিনে তাপমাত্রাও বাড়ছে ক্রমশ। কাঁচা আমের কাটা হালকা ফালির সঙ্গে মরিচগুঁড়া মাখা লবণের মিশ্রণ বড়ই স্বাদের। আবার তাও যদি মিলে যায় সাগর পাড়ের তপ্ত বালিয়াড়িতে। মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর-বাহারছড়া-পাটুয়ারটেকসহ টেকনাফের উপকূলীয় এলাকায় ইতিমধ্যে মিয়ানমারের রেংগুনভিত্তিক প্রজাতির আমের ফলন এবার বেশ ভালো হয়েছে।

কক্সবাজার সাগর পাড়ের আম বিক্রেতা হকার শাহিন ও সুমন জানালেন, প্রতি কেজি আম তারা বাগানের মালিকদের কাছ থেকে ২০০/২৫০ টাকা দরে কিনে নিচ্ছেন। হকার শাহিন শুক্রবার সকালে ৭ হাজার টাকার এবং সুমন কিনেছিলেন সাড়ে ৬ হাজার টাকার কাঁচা আম। দুপুর নাগাদ তাদের সেই আমের বেশির ভাগই বিক্রি হয়ে গেছে। তারা সাগর পাড়ে প্রতি প্লেট ৫০/৮০ টাকা পর্যন্ত বিক্রি করেছেন। কাঁচা আম এ সময়ে সাগর পাড়ের তপ্ত বালিয়াড়িতে পর্যটকদের জিহবার স্বাদ মিটানোর আরেক আকর্ষণীয় পণ্য হয়ে উঠেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD