বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

কমেছে কাঁচামরিচ ও শিম, বেড়েছে মুরগির দাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : সপ্তাহের ব্যবধানে কমেছে কাঁচামরিচ ও শিমের দাম। অন্যদিকে বেড়েছে মুরগীর দাম। তবে বাজারে বেশিরভাগ সবজি আগের দামে বিক্রি হচ্ছে।

প্রতি কেজি শিমের দাম কমেছে ৩০-৪০ টাকা। আর ২০-৩০ টাকা কমেছে কাঁচামরিচের দাম। মুরগির দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা কেজি।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সাদেক খাঁন কৃষি মার্কেট ঘুরে এসব চিত্র দেখা যায়।

আলুর কেজি ২০ টাকা, ঢেঁড়সের কেজি ৫০ টাকা, লম্বা বেগুনের কেজি ৪০ টাকা থেকে ৫০ টাকা, গোল বেগুনের ৫০ থেকে ৬০ টাকা কেজি, শসার কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৬০ টাকা, পটলের কেজি বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা। কচুরমুখি ৩০ টাকা থেকে ৪০ টাকা, প্রতিটি লাউ ৫০ থেকে ৬০ টাকা, জালি-কুমড়া ৩০ থেকে ৪০ টাকা, কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা, বরবটির কেজি ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৪০ থেকে ৫০ টাকা, পেঁপের কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা, কচুর লতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায় কেজি। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।

বোতলজাত সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। আর প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১২৮-১৩০ টাকায়।

এছাড়া শুকনা মরিচ প্রতি কেজি ১৫০ থেকে ২৫০ টাকা, রসুনের কেজি ৮০ থেকে ১৩০ টাকা, আদা বিক্রি হচ্ছে ১০০ টাকা, হলুদ ১৬০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান ডাল কেজি প্রতি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। দেশি ডাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। ভালো মানের মোটা চাল ৫২, নাজিরশাইল চাল ৬৬ থেকে ৬৮, পাইজাম চাল ৬৩ থেকে ৬৫, মিনিকেট ৬৬ থেকে ৬৮, পোলাও চাল ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দাম বেড়ে সোনালী মুরগির কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। বাজারে ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা। লেয়ার মুরগি প্রতি কেজি ২৪০ টাকা।

প্রতি হালি লেয়ার মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ৪০ টাকায়। হাঁস কিংবা দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ৬০ টাকা হালি।

বাজারে বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০- ১৩০০ টাকা কেজি। মাঝামাঝি আকারে ইলিশের কেজি ৭০০-১০০০ টাকা কেজি। চিংড়ির কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৭০০ টাকা। বড় আকারের রুই ও কাতলা মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০, মাঝারি আকারের ২৫০ থেকে ৩০০ টাকা, ছোট আকারের ১৫০ থেকে ২২০ টাকা, শিং মাছ ৪০০ টাকা কেজি, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি, পাঙাশ ১২০ থেকে ১৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা কেজি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD