বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা সেনাদের সামনেই ফিলিস্তিনি সাংবাদিককে পেটাল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এক মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলার বাড়াতে চায় বাংলাদেশ নিষিদ্ধ কোনো দলকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না: ডিবি প্রধান প্রবাসীদের বিশাল সুখবর দিল সৌদি আরব বাংলাদেশ নির্বাচন কমিশনে বৈঠকে নেপালের প্রতিনিধি দল দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী

করোনাকালে প্রবাসী আয়ে রেকর্ড বাংলাদেশের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

বিশ্বজুড়ে মহামারি করোনা প্রকোপের মধ্যেও প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে প্রবাসী আয় এসেছে ২৫ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ লাখ ১০ হাজার ১১৪ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরের চেয়ে গত অর্থবছরে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৩৬ শতাংশ।

সোমবার (০৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২০২০-২০২১ অর্থবছরে রেমিট্যান্স তার আগের অর্থবছরের চেয়ে ৩৬ শতাংশ বেড়ে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরে এই পরিমাণ ছিল ১৮ দশমিক ২০ বিলিয়ন ডলার।

অপরদিকে, রফতানি আয় এসেছে ৩৮ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। তবে, লক্ষ্যমাত্রা ছিল ৪১ বিলিয়ন ডলার।

তিনি জানান, মন্দার মধ্যেও গত অর্থবছরে রফতানি আয় বেড়েছে ১৫ দশমিক ১৫ শতাংশ। গত অর্থবছরে রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৩ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

রফতানি আয় ও রেমিট্যান্সের কারণে আজ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD