বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

করোনাকালে বেড়েছে মানুষের ঘুম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০

 

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে মানুষের ঘুম বেড়ে গেছে। জার্নাল কারেন্ট বায়োলোজিতে প্রকাশিত নতুন দুটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

সিএনএনের বরাতে জানায় যায়, প্রথম গবেষণাটি করা হয়েছে যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ১৩৯ শিক্ষার্থীর ওপর। সেখানে দেখা যায়, শিক্ষার্থীরা দেরিতে ঘুমাতে যাচ্ছে এবং অনেক বেশি ঘুমাচ্ছে।

গবেষকরা বলছেন, আগের তুলনায় সাপ্তাহিক ছুটির দিনে গড়ে ২৪ মিনিট বেশি ঘুমাচ্ছে শিক্ষার্থীরা এবং সপ্তাহের অন্য দিনগুলোতে তা গড়ে ৩০ মিনিট বেড়ে যাচ্ছে। অনেক শিক্ষার্থীকেই দেখা গেছে আট-নয় ঘণ্টা ঘুমাতে। আগে ৮৪ শতাংশ আট-নয় ঘণ্টা এই সময় ঘুমাতে পারতো। এখন ৯২ শতাংশ শিক্ষার্থী তা নিয়মিত করছে।

দ্বিতীয় গবেষণাটি করেছে সুইজারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বাসেল সেন্টার ফর ক্রোনোবায়োলজির গবেষকরা। এতে নেতৃত্ব দিয়েছেন গবেষক ক্রিস্টিয়ান ব্লুম। এই গবেষণায় তারা দেখেছেন, মহামারির এই সময়ে সাধারণ মানুষ বেশি ঘুমাচ্ছে। অস্ট্রিয়া, জার্মানি ও সুইজারল্যান্ডের মানুষ প্রতিরাতে গড়ে ১৩ মিনিট বেশি ঘুমাচ্ছে।

ক্রিস্টিয়ান ব্লুম বলেন, লকডাউনের কারণে ঘরে থেকে কাজ করছে মানুষ। তাই দিনের বেলাতেই সব কাজ শেষ করতে সক্ষম হচ্ছেন অনেকে। রাতে কোনো কাজ না থাকায় বেশি সময় পাচ্ছেন ঘুমানোর। কিন্তু এ জন্য বেশি সময় গেলেও মান কমেছে ঘুমের। মান বাড়াতে হলে সবাইকে বেশি বেশি ব্যায়াম ও প্রাকৃতিক আলো (সূর্যের আলো) গায়ে লাগাতে হবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD