শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের ‘আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? গাজায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ‘নজিরবিহীন’ সংকট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

করোনাযোদ্ধাদের শ্রদ্ধা জানালো ভারতের ৩ বাহিনী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : ভারতে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাওয়া সম্মুখযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। রোববার দেশটির প্রায় সব বড় শহরেই উড়েছে যুদ্ধবিমান। বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে ছড়ানো হয়েছে ফুল। নৌবাহিনীর জাহাজগুলোতে জ্বালানো হয়েছিল অগ্নিশিখা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিমান সুখোই-৩০, মিগ-২৯ ও জাগুয়ার উড়ে গিয়ে আকাশপথে স্যালুট জানিয়েছে করোনাযোদ্ধাদের। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে জম্মু-কাশ্মীরের শ্রীনগর, আসামের ডিব্রুগড় থেকে কেরালার তিরুবনন্তপুরম- সবখানেই দেখা গেছে একই চিত্র। ভারতজুড়ে বিভিন্ন হাসপাতালের ওপর বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে ছড়ানো হয়েছে ফুল।

এভাবেই শ্রদ্ধা জানানো হয় করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সামনের সারিতে থাকা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনা, সাংবাদিকসহ বিভিন্ন পরিষেবার কর্মীদের। এ নিয়ে তৃতীয়বার করোনাযোদ্ধাদের শ্রদ্ধা জানানো হলো ভারতে।

এর আগে দু’বার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে করোনাযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছিল দেশটির সাধারণ মানুষ। প্রথমে থালাবাটি বাজিয়ে ও দ্বিতীয়বার মোমবাতি জ্বালীয়ে এ শ্রদ্ধা জানানো হয়।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, রোববারের কর্মসূচি নিয়ে সমালোচনার ঝড় বইছে ভারতজুড়ে। যখন করোনার ধাক্কায় দেশের এমনিতেই বেহাল অর্থনীতি আরও সংকটে, বিভিন্ন রাজ্যের শ্রমিকদের খাবার যোগাতে হিমশিম খাচ্ছে রাজ্য সরকারগুলো, চিকিৎসকদের করোনা প্রতিরোধে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই, তখন এ ধরনের ব্যয়বহুল সিদ্ধান্ত কেন নেওয়া হলো, সে প্রশ্ন উঠেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD