মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

করোনায় আক্রান্ত এমপি জোয়াহেরুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে নমুনার ফলে তার করোনা ‘পজিটিভ’ আসে।

এই প্রথম জেলার কোনো সংসদ সদস্য করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন। জোয়াহেরুলের করোনায় সংক্রমিত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন কার্যালয়ের করোনা নিয়ন্ত্রণ সেলের ফোকাল পারসন আজিজুর রহমান।

আজিজুর রহমান বলেন, গত মঙ্গলবার এমপির নমুনা সংগ্রহ করা হয়। পরদিন বুধবার সেই নমুনা ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে আসা নমুনা পরীক্ষার ফলে তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হন। বর্তমানে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সংসদ সদস্যের পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে জোয়াহেরুল ইসলামের জ্বর ও কাশি ছিল। এ কারণে তিনি গত মঙ্গলবার নমুনা দিয়েছিলেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD