শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই বৈঠক নেপাল বন্যায় চীনের দায় অস্বীকার, কাঠমাণ্ডু-বেইজিং সম্পর্কে ফাটল ইনফান্তিনোর বিরুদ্ধে সুইস আদালতে উয়েফা ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা! ৮ হাজার মুসলিম হত্যার পরিকল্পনাকারী ‘বসনিয়ার কসাইর’ মৃত্যু বিগত ১৫ বছরে প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় মৃত্যু সংখ্যায় ইতালিকে পেছনে ফেলল মেক্সিকো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : গেল ডিসেম্বরে চীন থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ধীরে টালমাটাল হতে শুরু করে গোটাবিশ্ব। কোন কোন দেশে সংক্রমণ রোধে আশার আলো দেখা গেলেও কমেনি মহামারি এই ভাইরাসের তাণ্ডব। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে মানুষ, মৃত্যু হচ্ছে মানুষের।

যুক্তরাষ্ট্রভিত্তিক পরিসংখ্যান পর্যালোচনা বিষয়ক প্রতিষ্ঠান ওয়াল্ডোমিটারের তথ্য, এবার করোনায় মৃতের সংখ্যার হিসাবে ইতালিকে টপকে চার নম্বরে উঠে এসেছে মেক্সিকো। মঙ্গলবার (১৪ জুলাই) পর্যন্ত তথ্যে দেখা যায়, মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৪৩৫ জন আর মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৪৯১ জনের। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪৮৫ জনের।

মৃত্যুর সংখ্যা বিবেচনায় ৫ম অবস্থানে আছে ইতালি, দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৯৬১ আর মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ২৩০। ইউরোপের দেশগুলোর মধ্যে করোনা সংক্রমণের প্রথম লাগাম ছোটে ইতালিতেই। তবে বর্তমানে দেশটির নেয়া নিরাপত্তামূলক নানা পদক্ষেপে কিছুটা নিয়ন্ত্রিত করোনার সংক্রমণ।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাবে শীর্ষে রয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ৭৯ হাজার ৪৮৩ আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ২৪৭ জনে।

এরপর রয়েছে ব্রাজিল। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন আর মরা গেছেন ৭২ হাজার ৯২১ জন।

মৃত্যুর হিসাবে তৃতীয় স্থানে যুক্তরাজ্য। সেখানে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৮৩০ জনের আর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১৩৩।

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬০১ জনের আর মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৩২ লাখ ৪০ হাজার। গেল ছয় মাসের লাগাতার চেষ্টাতে বারবার আশার আলো দেখা গেলেও এই ভাইরাস নিয়ন্ত্রণের কোন টিকা আবিষ্কার হয়নি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD