বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের ‘আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? গাজায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ‘নজিরবিহীন’ সংকট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

করোনায় মৃত্যু ১ লাখ ৬৫ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণে মৃত্যুর সংখ্যা এক লাখ ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। করোনাভাইরাসের প্রাণহানি ও আহতদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছে এক লাখ ৬৫ হাজার ৮৩ জন। খবর বিবিসি ও আলজাজিরার।

প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৪ লাখ ৭ হাজার ৬০০ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৬ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ।

পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, এ পর্যন্ত যত মানুষ আক্রান্ত হয়েছিল, তার শতকরা ২১ ভাগ মানুষ মারা গেছে। করোনায় আক্রান্তদের শতকরা তিন ভাগের অবস্থা আশঙ্কাজনক আর এমন গুরুতর রোগীর সংখ্যা ৫৪ হাজার ৫৪৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত যত মানুষ মারা গেছে তার মধ্যে যুক্তরাষ্ট্র এখন সবার শীর্ষে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ৪০ হাজার ৫৭৫ জন।

এর মধ্যে নিউইয়র্ক শহরে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। সেখানে গণকবরের ব্যবস্থা করতে হচ্ছে। কোনো কোনো হাসপাতালে লাশ রাখার জায়গা নেই।

এর পরেই রয়েছে ইতালি। সেখানে মারা গেছে ২৩ হাজার ৬৬০ জন। স্পেনে মারা গেছে ২০ হাজার ৪৫৩ জন। ফ্রান্সে ১৯ হাজার ৭১৮ জন, জার্মানিতে ৪ হাজার ৬৪২ জন, ব্রিটেনে ১৬ হাজার ৬০, বেলজিয়ামে ৫ হাজার ৬৮৩, নেদারল্যান্ডসে ৩ হাজার ৬৮৪, চীনে ৪ হাজার ৬৩২, ইরানে ৫ হাজার ১১৮ জন।

এ ছাড়া তুরস্কে এক হাজার ৮৯০ জন, কানাডায় এক হাজার ৫০৯, সুইজারল্যান্ডে এক হাজার ৩৮১, সুইডেনে এক হাজার ৫৪০, ভারতে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৬১৫ জন এবং মারা গেছে ৫৫৯ জন। বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্ত ২ হাজার ৪৫৬ জন এবং মারা গেছে ৯১ জন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD