বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা আক্রান্ত ৪ কোটি ছাড়িয়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ কোটি ২ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্বে আজ সোমবার বাংলাদেশ সময় সকাল নাগাদ করোনায় সংক্রমিত শনাক্ত রোগী ৪ কোটি ২ লাখ ৬৪ হাজার ২১৯ জন। বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১১ লাখ ১৮ হাজার ১৬৭ জন। বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ১ লাখ ৮ হাজার ৩৪ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। এরপর থেকে গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে মহামারি এ ভাইরাস। এখন পর্যন্ত বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৩ লাখ ৮৭ হাজার ৭৯৯ জন। মারা গেছেন ২ লাখ ২৪ হাজার ৭৩০ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৫ লাখ ৩৮ হাজার ২৩৮ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ৬৪২ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫২ লাখ ৩৫ হাজার ৩৪৪ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৯০৫ জন।

এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৭তম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৬৬০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।

করোনার প্রাদুর্ভাবের কারণে গত ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD