বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ঢাকেশ্বরী মন্দিরের জমি দখল করেছিল আওয়ামী লীগ ভেনেজুয়েলার ‘তেল চুরি’ করছে না যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট অবৈধ: হাইকোর্ট দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, টার্মিনাল থেকে ফিরছেন যাত্রীরা হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করতে চান ট্রাম্প আসিফের জন্য ঢাকা–১০ আসন চেয়ে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২৫০, এখনো নিখোঁজ প্রায় ৫ হাজার সৌদির তেলবাহী জাহাজে ইরানের হামলা, নিহত ২

করোনা নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার পর এই প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিষয়টি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদ আলোচনা করবে বলে জানা গেছে। খবর বিবিসি ও রয়টার্সের।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশ রয়েছে ১৫টি। এর মধ্যে পাঁচ দেশ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন স্থায়ী সদস্য আর অন্য ১০ দেশ অস্থায়ী সদস্য।

আমেরিকা ও চীনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির কারণে গত সপ্তাহে বৈঠক করা সম্ভব হয়নি।

নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ দেশের মধ্যে ৯ দেশ আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসার জন্য পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।

এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে ৮২ হাজার ৭৮ জন মারা গেছেন। এ ছাড়া ১৪ লাখ ৩১ হাজার ৬৯১ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৩ লাখ ২১ হাজার ১৫০ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD