বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা: বিশ্বজুড়ে একদিনে সংক্রমণ ৩ লাখ ৮১ হাজারের বেশি, মৃত্যু ৬ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ২শ’ প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজারের বেশি। মহামারিতে মৃতের সংখ্যা ১১ লাখ ২৯ হাজার ছুঁইছুঁই; মোট আক্রান্ত ৪ কোটি সোয়া ১০ লাখ মানুষ।

মঙ্গলবার দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। নতুন করে ৯শ’র বেশি প্রাণহানির পর, দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ২৬ হাজার। ৬০ হাজার মানুষের দেহে মিলেছে কোভিড নাইনটিন। ফলে আক্রান্তের সংখ্যা ৮৫ লাখের বেশি।

এদিকে ৭ শতাধিক মৃত্যুতে ভারতে প্রাণহানি ১ লাখ ১৬ হাজারের মতো। অর্ধলাখের বেশি সংক্রমণ শনাক্তে, মোট আক্রান্ত সাড়ে ৭৬ লাখ মানুষ। ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৫ হাজার; আক্রান্ত পৌঁনে ৫৩ লাখ।

এ পর্যন্ত প্রায় ৮৭ হাজার মৃত্যু দেখেছে মেক্সিকো। আবারও দিনে ৪শ’র মতো মৃত্যু দেখেছে আর্জেন্টিনা। সেকেন্ড ওয়েভের মুখে ভাইরাসের ঊর্ধ্বমুখী বিস্তার অব্যাহত ফ্রান্স-ইতালি-যুক্তরাজ্যে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD