রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

করোনা সংক্রমণ রোধে ধর্ম মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

বর্তমানে দেশের সার্বক পরিস্থিতি বিবেচনায় বিশেষ করে বিদ্যুৎ সংকটের মধ্যে আসন্ন কোরবানির ঈদ উদযাপনে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা এবং কোভিড সংক্রমণ ঠেকাতে আট দফা নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড সংক্রমণের লাগাম টানতে ঈদ জামাতে মাস্ক পরার বাধ্যবাধকতা রেখে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে জামাতে দাঁড়াতে হবে।

মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনাগুলো হচ্ছে-

১.ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না।

২. প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওযু করে ঈদগাহে বা মসজিদে আসতে হবে।

৩. করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিত করতে মসজিদ বা ঈদগাহের ওযুখানায় সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।

৪. ঈদের জামায়াতে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। জায়নামাজ ও টুপি নিয়ে আসতে হবে বাসা থেকে।

৫. ঈদের নামাজ পড়ার সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে এবং এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে।

৬. করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য ঈদুল আজহার নামাজ শেষে দোয়া করতে হবে।

৭. খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনকে বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এবং

৮. পশু কোরবানির ক্ষেত্রে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিডের সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে এসব নির্দেশনা বাস্তবায়নে অনুরোধ জানোনো হয়।

আগামী ১০ জুলাই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে । বর্তমানে সংক্রমণ আবারও বাড়তে থাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরাসহ বিভিন্ন ধরনের বিধিনিষেধ মেনে চলা বাধ্যতামূলক করেছে সরকার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD