বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার নিষ্ঠুর সত্য হলো, রোনালদো আর পারছেন না চুক্তির আওতায় ইরানের আশপাশ থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’

কল্যাণপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

রাজধানীর কল্যাণপুর নতুন বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিস। রাত ১১টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিভেল। ১৩টি ইউনিট কাজ করে আগুণ নিয়ন্ত্রণে নেয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ মোমাম্মদ গণমাধ্যমকে জানান, বস্তির পাশে ভাঙারি ও গ্যাস সিলিন্ডারের দোকান আছে। ধারণা করা হচ্ছে প্লাস্টিক কিংবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। গ্যাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তদন্তের পরই আগুনের প্রকৃত কারণ জানা যাবে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে বস্তির পাশের ভাঙারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে রিকশাওয়ালা, দিনমজুর, পোশাককর্মীসহ নিম্ন আয়ের মানুষের বাস। আগুন লাগার পর তারা ঘরের মূল্যবান মালামাল রক্ষার চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। সহায়-সম্বল হারিয়ে অনেকেই বিলাপ করছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD