সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

কাঁচামরিচের দামে আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০

অর্থনৈতিক রিপোর্টার : টানা বৃষ্টি ও বন্যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। বাড়তি দামের বাজারে সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে কাঁচামরিচ । বাজার ও মানভেদে কাঁচামরিচ সর্বোচ্চ ১৬০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। যেখানে সপ্তাহের ব্যবধানে প্রতিনিয়তই বাড়ছে কাঁচামরিচের দাম। কিছুদিন আগেও বাজারে ৫০-৮০ টাকায় পাওয়া গেছে ১ কেজি মরিচ।

সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর কাঁচা বাজারগুলো ঘুরে কাঁচামরিচের দামের এই ঊর্ধ্বগতির খবর পাওয়া যায়।

কাঁচামরিচের দাম বাড়ার বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিয়েছে। যেসব অঞ্চল থেকে কাঁচামরিচ রাজধানীর বাজারগুলোতে আসতো। বন্যার কারণে সেসব অঞ্চল থেকে কাঁচামরিচ আসছে না। বন্যার কারণে সরবরাহ কমেছে, ফলে মরিচের দাম বেড়েছে।

এদিকে কাঁচামরিচ ছাড়াও প্রায় সব ধরনের সবজিতে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।

বাজার ঘুরে দেখা যায়, মানভেদে প্রতি কেজি টমেটো ১০০-১২০ টাকা, গাজর ৮০-৯০ টাকা ,শসা ৫০-৬০ টাকা, বেগুন ৬০ -৭০ টাকা, কাঁকরোল ৬০-৭০ টাকা, কাঁচা পেপে ৪০-৫০ টাকা, আলুর দাম বেড়ে ৩০-৪০ টাকা, করলা ৫০-৬০ টাকা,পটল ৪০-৫০ টাকা, ঢ্যাঁড়স ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতি পিস লাউ ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ঈদ আসলেও পেঁয়াজের দাম বাড়েনি। বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে । প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৪৫-৩০ টাকা, রসুন ৮০-১২০ টাকা, আদা ১২০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, কোরবানির ঈদকে সামনে রেখে দাম কমতে শুরু করেছে মাংসের, বাজারে ব্রয়লার মুরগি প্রতিকেজি ১৩০-১৩৫ টাকা, লেয়ার মুরগি ২০০-২২০ টাকা, কক মুরগি ২৫০-২৬০ টাকা, দেশি মুরগি ৪০০- ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে গরুর মাংস কেজি প্রতি ৫৭০-৫৮০ টাকায় বিক্রি হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD