বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

কাফনের কাপড় পরে নেতাকর্মীরা আমরণ অনশনে ছাত্রলীগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

কাফনের কাপড় পরে ঢাকার ধামরাইয়ে আমরণ অনশন শুরু করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। বিবাহিত চিহ্নিত মাদক ব্যবসায়ী ও জঙ্গি মামলার আসামির ভাই ছাত্রদল নেতা জামিল হোসেনকে ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি করার প্রতিবাদে ও ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনিরের বহিষ্কার দাবিতে এ কর্মসূচি পালিত হচ্ছে।

যদি ধামরাই উপজেলা ছাত্রলীগের পকেট কমিটি বাতিল ও ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদককে দল থেকে বহিষ্কার করা না হয় সেই পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অনশনকারীরা। এতে যদি কোনো প্রতিকার না মিলে তাহলে আরও কঠোর ও বড় আকারে আন্দোলন করবে বলে জানান বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

শনিবার বিকাল ৪টায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে এ ব্যতিক্রমধর্মী কর্মসূচি শুরু করেছেন পদবঞ্চিত ও দলের দুর্দিনের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীরা।

কয়েকশ ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মী ঢাকা আরিচা-মহাসড়কে ঝাড়ু মিছিল করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। যদি এই পকেট কমিটি বাতিল না করেন তাহলে আরও কঠোরতম ও বড় আঁকারে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।

ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির বলেন, সম্মেলনের মাধ্যমে কমিটি করা না হলেও সঠিকভাবেই গঠন করা হয়েছে। পদ না পেয়ে কিছু নেতাকর্মী আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর ধামরাই উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন হয়েছে অনেক যাচাই বাছাইয়ের পর। পদ না পাওয়া নেতারা আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমাদের হেয় করার উদ্দেশ্যেই এ ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD