রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

কাবাঘর তাওয়াফ করছেন দৃষ্টিপ্রতিবন্ধী নারী (ভিডিও)

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

করোনাকালের বিধি-নিষেধ তুলে নেওয়ার পর বৃহৎ পরিসরে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন দেশের ১৮ লাখের বেশি মুসলিম অংশ নেন। এবারের হজে দৃষ্টিপ্রতিবন্ধী, যুদ্ধাহত, বৃদ্ধ ও অসুস্থদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। হজের সময় এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে পবিত্র কাবাঘর তাওয়াফ করতে দেখা যায়।

এক ভিডিওতে দেখা যায়, পবিত্র মসজিদুল হারামের এক নিরাপত্তাকর্মীর পোশাক শক্তভাবে ধরে তিনি তাওয়াফ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। প্রচণ্ড ভিড়ের মধ্যে ওই নারীর তাওয়াফে সাহায্য করা নিরাপত্তাকর্মীর প্রশংসা করেন সবাই।
মাজিদ আল-জাহরান নামে একজন ভিডিওটি শেয়ার দিয়ে টুইটারে লিখেছেন, এই ভিডিওতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখা যায়।

পবিত্র মসজিদুল হারামের এক নিরাপত্তাকর্মীর সহায়তায় একজন দৃষ্টিপ্রতিবন্ধী নারী পবিত্র কাবাঘরের চারপাশ প্রদক্ষিণ করছেন।

দীর্ঘ তিন বছরের করোনা বিধি-নিষেধ শেষে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে ১৮ লাখের বেশি লোক অংশ নেন। তাঁরা গত ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাত্রিযাপন, মিনায় তিন দিন পাথর নিক্ষেপ, পবিত্র কাবাঘর তাওয়াফ এবং সাফা-মারওয়া পাহাড়ে দৌড়ানোসহ হজের পুরো আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

যাঁরা হজের আগে মদিনায় যাননি, তাঁরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতে যাচ্ছেন।

গত ২ জুলাই থেকে বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। আগামী ২ আগস্ট পর্যন্ত বাংলাদেশ বিমান, সৌদিয়া এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারের ৩২৫টি ফ্লাইটে করে হজযাত্রীরা দেশে ফিরবেন। গত ২১ মে থেকে ২৪ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে হজ পালন করতে সৌদি আরব গেছেন এক লাখ ২২ হাজার ৮৮৪ জন। তাঁদের মধ্যে এখন পর্যন্ত ৫৪ পুরুষ, ১৬ নারীসহ মোট ৭০ হাজি মক্কা, মদিনা, মিনা, আরাফা ও মুজদালিফায় মারা গেছেন।

সূত্র : আল-আরাবিয়া

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD