শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

কুমিল্লায় নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে গেলো নোয়াখালীগামী বাস, আহত ১০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
কুমিল্লায় নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে গেলো নোয়াখালীগামী বাস, আহত ১০

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে একুশে পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে বাসে থাকা অন্তত ১০জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

বুধবার (১৮ মার্চ) রাত ১১ টার ২০ মিনিটের দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার পর থেকে কুমিল্লা অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে টানা বৃষ্টি হয়। এতে সড়ক ভিজে যায়। রাতে ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়ক বিভাজকের ওপর পড়ে।

এতে বাসের চালক-সহযোগীসহ ১০জন আহত হন। ঘটনার পর মহাসড়কে অন্তত ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। আহতদের উদ্ধার করে ময়নামতি ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাত সাড়ে ১২টার দিকে উল্টে যাওয়া সেই বাসটিকে রেকার দিয়ে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ। দুর্ঘটনার পর বেশ কিছু গাড়ি উল্টোপথে চলাচল শুরু করলে যানজট সৃষ্টি হয়। রাত ১২টা ৫০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছিল পুলিশ।

ওসি আব্দুল মমিন ঢাকা পোস্টকে বলেন, সড়ক ফাঁকা পেয়ে চালক দ্রুত গতিতে বাসটি চালাচ্ছিলেন। সৈয়দপুর এলাকায় এলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়ক বিভাজকের ওপর পড়ে। এতে কেউ মারা যাননি। কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। আশা করছি ১০-১৫ মিনিটের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD